Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪৭ সময় দেখুন

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২১ এপ্রিল, ২০২৬ ​তীব্র দাবদাহে হোসেনপুরে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজহার সাহেবের সৌজন্যে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়। উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ডিগ্রী কলেজসহ পাঁচটি কেন্দ্রে এই সেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, পৌর কৃষক দলের সভাপতি শামসুল আলম রিপন ভূইয়া, আব্দুল মতিন, আবুল কাসেম, আনোয়ার হোসেন রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ। কৃষক দল নেতারা জানান, প্রচণ্ড গরমে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাধারণ মানুষের সুখে-দুঃখে কৃষক দল সব সময় পাশে থাকবে। মানবিক এই উদ্যোগটি পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  ২৮ বছরের ত্যাগের মূল্যায়ন চান উম্মে কুলসুম লীনা:
Tag :
জনপ্রিয় পোস্ট

​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার

আপডেটের সময়: ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২১ এপ্রিল, ২০২৬ ​তীব্র দাবদাহে হোসেনপুরে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজহার সাহেবের সৌজন্যে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়। উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ডিগ্রী কলেজসহ পাঁচটি কেন্দ্রে এই সেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রোয়াংছড়িতে মধ্যরাতের আগুনে ছাই ৬ প্রতিষ্ঠান

কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, পৌর কৃষক দলের সভাপতি শামসুল আলম রিপন ভূইয়া, আব্দুল মতিন, আবুল কাসেম, আনোয়ার হোসেন রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ। কৃষক দল নেতারা জানান, প্রচণ্ড গরমে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাধারণ মানুষের সুখে-দুঃখে কৃষক দল সব সময় পাশে থাকবে। মানবিক এই উদ্যোগটি পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ