Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত শতবর্ষী বানেছার সঙ্গী এখন ক্ষুধা আর একাকীত্ব

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬ (২৭ রবিউল আউয়াল) বৃহস্পতিবার প্রতিষ্ঠান মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
​হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির (গভর্নিং বডি) সভাপতি এবং ১নং পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুনব বড়ুয়া।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মো: নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: নাজিমুল হক লিটন, পাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মো: মনির এবং মো: লোকমান।
​পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) এর তাৎপর্য শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা কাজী মাহতাবউদ্দিন এবং পাইন্দং হেদায়াতুল ইসলাম আলিম মাদ্রাসার সাবেক সহকারী সুপার মাওলানা মনির আহমদ।
​প্রধান অতিথির বক্তব্যে মো: নাজিম উদ্দীন শাহীন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ ও শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করে শান্তির সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা:)-এর জীবন দর্শনই একমাত্র পথনির্দেশক।”
​বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “তরুণ ও ছাত্রসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান হয়ে গড়ে উঠতে হবে। প্রিয় নবীর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব।”
​সভাপতির বক্তব্যে এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। এ ধরনের ধর্মীয় আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও সঠিক ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে।”
​অনুষ্ঠানে বহু উলামায়ে কেরাম, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির কর্মকর্তা-সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত

আপডেটের সময়: ০৬:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬ (২৭ রবিউল আউয়াল) বৃহস্পতিবার প্রতিষ্ঠান মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
​হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির (গভর্নিং বডি) সভাপতি এবং ১নং পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুনব বড়ুয়া।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মো: নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: নাজিমুল হক লিটন, পাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মো: মনির এবং মো: লোকমান।
​পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) এর তাৎপর্য শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা কাজী মাহতাবউদ্দিন এবং পাইন্দং হেদায়াতুল ইসলাম আলিম মাদ্রাসার সাবেক সহকারী সুপার মাওলানা মনির আহমদ।
​প্রধান অতিথির বক্তব্যে মো: নাজিম উদ্দীন শাহীন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ ও শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করে শান্তির সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা:)-এর জীবন দর্শনই একমাত্র পথনির্দেশক।”
​বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “তরুণ ও ছাত্রসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান হয়ে গড়ে উঠতে হবে। প্রিয় নবীর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব।”
​সভাপতির বক্তব্যে এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। এ ধরনের ধর্মীয় আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও সঠিক ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে।”
​অনুষ্ঠানে বহু উলামায়ে কেরাম, হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির কর্মকর্তা-সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ফরিদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে