Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

​ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্মাণাধীন ভবনের পেছনে এক ঠিকাদারকে বেধড়ক মারপিট করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল চাঁদাবাজের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ওই ঠিকাদারের নাকের হাড় ভেঙে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার মো: সেলিম রেজা (৩৫) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের মো: শাহ আলীর ছেলে ঠিকাদার মো: সেলিম রেজা ‘মেসার্স সালসাবিল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। তিনি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে একটি রিপেয়ারিংয়ের কাজ করছিলেন। কাজ শুরু করার পর থেকেই স্থানীয় মো: হাবিবুর রহমান (৪৫), মো: জুয়েল (৪৫) ও মো: মানিক (৪০)-সহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জন বিবাদী তাঁর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা ঠিকাদারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
​পরবর্তীতে নেত্রকোনার কলমাকান্দা বাজারের ‘মেসার্স কবির ট্রেডার্স’ নামক অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে চুক্তি সাপেক্ষে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটি পানির লাইন ও সেনেটারী রিপেয়ারিংয়ের কাজ ক্রয় করেন সেলিম রেজা। আজ ১৭ জুন (২০২৬) দুপুর অনুমান ২ ঘটিকার সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণাধীন ভবনের পেছনে ওই কাজের লে-আউট (কাজ বুঝিয়ে নেওয়া) দিতে যান তিনি।
​অভিযোগে বলা হয়, ওত পেতে থাকা বিবাদী হাবিবুর রহমান, জুয়েল ও মানিকসহ একদল অজ্ঞাতনামা লোক বে-আইনি জনতাবদ্ধে সেখানে এসে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার সেলিম রেজা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ১নং বিবাদী হাবিবুর রহমান সেলিম রেজার নাকে সজোরে ঘুষি মারলে তাঁর নাকের হাড় ভেঙে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অন্য বিবাদীরা তাঁকে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। এ সময় ৩নং বিবাদী মানিক সেলিম রেজার পরিধেয় প্যান্টের পকেট থেকে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা (বাঁ পকেট থেকে ১ লক্ষ এবং ডান পকেট থেকে ৭৫ হাজার) জোড়পূর্বক ছিনিয়ে নেয়।
​এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী মো: আলী জোয়ারদার, মো: রবিউল আউয়াল রবি এবং মো: বখতিয়ার ফিরোজসহ স্থানীয় লোকজন সেলিম রেজাকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা তাঁদেরও মারপিট করে এবং ডাক-চিৎকারে আশপাশের আরও মানুষ জড়ো হলে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ঠিকাদারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
​আহত থাকার কারণে থানায় এসে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে জানিয়ে ঠিকাদার সেলিম রেজা বলেন, “আমি একজন বৈধ লাইসেন্সধারী ঠিকাদার। প্রকাশ্য দিবালোকে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সামনে আমার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে এবং টাকা ছিনতাই করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাই।”
​এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঠিকাদারের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় যুবকের ভাসমান মরদেহ
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

আপডেটের সময়: ১০:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

​ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্মাণাধীন ভবনের পেছনে এক ঠিকাদারকে বেধড়ক মারপিট করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল চাঁদাবাজের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ওই ঠিকাদারের নাকের হাড় ভেঙে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার মো: সেলিম রেজা (৩৫) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের মো: শাহ আলীর ছেলে ঠিকাদার মো: সেলিম রেজা ‘মেসার্স সালসাবিল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। তিনি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে একটি রিপেয়ারিংয়ের কাজ করছিলেন। কাজ শুরু করার পর থেকেই স্থানীয় মো: হাবিবুর রহমান (৪৫), মো: জুয়েল (৪৫) ও মো: মানিক (৪০)-সহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জন বিবাদী তাঁর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা ঠিকাদারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
​পরবর্তীতে নেত্রকোনার কলমাকান্দা বাজারের ‘মেসার্স কবির ট্রেডার্স’ নামক অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে চুক্তি সাপেক্ষে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটি পানির লাইন ও সেনেটারী রিপেয়ারিংয়ের কাজ ক্রয় করেন সেলিম রেজা। আজ ১৭ জুন (২০২৬) দুপুর অনুমান ২ ঘটিকার সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণাধীন ভবনের পেছনে ওই কাজের লে-আউট (কাজ বুঝিয়ে নেওয়া) দিতে যান তিনি।
​অভিযোগে বলা হয়, ওত পেতে থাকা বিবাদী হাবিবুর রহমান, জুয়েল ও মানিকসহ একদল অজ্ঞাতনামা লোক বে-আইনি জনতাবদ্ধে সেখানে এসে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার সেলিম রেজা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ১নং বিবাদী হাবিবুর রহমান সেলিম রেজার নাকে সজোরে ঘুষি মারলে তাঁর নাকের হাড় ভেঙে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অন্য বিবাদীরা তাঁকে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক জখম করে। এ সময় ৩নং বিবাদী মানিক সেলিম রেজার পরিধেয় প্যান্টের পকেট থেকে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা (বাঁ পকেট থেকে ১ লক্ষ এবং ডান পকেট থেকে ৭৫ হাজার) জোড়পূর্বক ছিনিয়ে নেয়।
​এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী মো: আলী জোয়ারদার, মো: রবিউল আউয়াল রবি এবং মো: বখতিয়ার ফিরোজসহ স্থানীয় লোকজন সেলিম রেজাকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা তাঁদেরও মারপিট করে এবং ডাক-চিৎকারে আশপাশের আরও মানুষ জড়ো হলে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ঠিকাদারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
​আহত থাকার কারণে থানায় এসে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে জানিয়ে ঠিকাদার সেলিম রেজা বলেন, “আমি একজন বৈধ লাইসেন্সধারী ঠিকাদার। প্রকাশ্য দিবালোকে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সামনে আমার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে এবং টাকা ছিনতাই করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাই।”
​এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঠিকাদারের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন