Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

সাগরপাড়ে ঐতিহ্যের মিলনমেলা, দুবলারচরে আজ থেকে তিন দিনব্যাপী রাস উৎসব

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা,( বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরে রাস পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। তিন দিনব্যাপী এ উৎসব ২৪ নভেম্বর প্রত্যুষের জোয়ারে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে ঘিরে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ডের টহল দল যাতায়াতপথে দায়িত্ব পালন করবে।

এদিকে উৎসব পরিদর্শনে আসার কথা রয়েছে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দুবলারচরে নিরাপদে যাতায়াতের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নদীপথ নির্ধারণ করেছে। পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে আগত তীর্থযাত্রীদের নির্ধারিত নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশীয় নৌকাযোগে দুবলারচরে যেতে হবে।

রাস পূর্ণিমার পুণ্যস্নানে অংশগ্রহণকারীদের জন্য বন বিভাগ তিন দিনের অনুমতি প্রদান করছে। সুন্দরবনে প্রবেশের নির্ধারিত পয়েন্টে ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীসংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিটি অনুমতিপত্রে সিলের মাধ্যমে নির্ধারিত পথ ও রুট উল্লেখ থাকবে। তীর্থযাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী অনুমোদিত রুটের পাস নিয়ে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের নিরাপত্তায় নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও এবারের তিথি অনুযায়ী ২২ নভেম্বর রবিবার থেকে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হবে। উৎসব পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের আসার কথা রয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনে আগত দর্শনার্থীদের নিরাপত্তা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, উৎসব চলাকালে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র ব্যবহার বা বহন করা যাবে না। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, হরিণ ধরার ফাঁদ, করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া লঞ্চ, ট্রলার ও নৌযানে এবং পুণ্যস্নানস্থলে কোনো অবস্থাতেই মাইক বাজানো নিষিদ্ধ থাকবে।

রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।শত বছরের ঐতিহ্যবাহী এ রাস উৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে।

22.11.26

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাগরপাড়ে ঐতিহ্যের মিলনমেলা, দুবলারচরে আজ থেকে তিন দিনব্যাপী রাস উৎসব

আপডেটের সময়: ১২:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা,( বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরে রাস পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। তিন দিনব্যাপী এ উৎসব ২৪ নভেম্বর প্রত্যুষের জোয়ারে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে ঘিরে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ডের টহল দল যাতায়াতপথে দায়িত্ব পালন করবে।

এদিকে উৎসব পরিদর্শনে আসার কথা রয়েছে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দুবলারচরে নিরাপদে যাতায়াতের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নদীপথ নির্ধারণ করেছে। পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে আগত তীর্থযাত্রীদের নির্ধারিত নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশীয় নৌকাযোগে দুবলারচরে যেতে হবে।

আরও পড়ুনঃ  বসুরহাট দারুল ইহসান মাদরাসায় পুরস্কার বিতরণী, পাগড়ি প্রদান ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাস পূর্ণিমার পুণ্যস্নানে অংশগ্রহণকারীদের জন্য বন বিভাগ তিন দিনের অনুমতি প্রদান করছে। সুন্দরবনে প্রবেশের নির্ধারিত পয়েন্টে ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীসংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিটি অনুমতিপত্রে সিলের মাধ্যমে নির্ধারিত পথ ও রুট উল্লেখ থাকবে। তীর্থযাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী অনুমোদিত রুটের পাস নিয়ে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের নিরাপত্তায় নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আহত ৩

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও এবারের তিথি অনুযায়ী ২২ নভেম্বর রবিবার থেকে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হবে। উৎসব পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের আসার কথা রয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনে আগত দর্শনার্থীদের নিরাপত্তা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, উৎসব চলাকালে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র ব্যবহার বা বহন করা যাবে না। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, হরিণ ধরার ফাঁদ, করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া লঞ্চ, ট্রলার ও নৌযানে এবং পুণ্যস্নানস্থলে কোনো অবস্থাতেই মাইক বাজানো নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে আ.লীগের মশাল মিছিল, বিস্ফোরক মামলায় গ্রেফতার-১