Dhaka ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

​আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
“Literacy for people, the planet and property” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, “সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের একটি মৌলিক মানবাধিকার। অর্থনৈতিক ও সামাজিক অনগ্রসরতাসহ যে কোনো সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার আলো অর্জন করা।”
​তিনি আরও উল্লেখ করেন, মানুষের আত্মক্ষমতায়ন নিশ্চিত করতে এবং একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকা অপরিহার্য। পরিবেশ রক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।
​এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা র‍্যালী ও পরবর্তী আলোচনা সভায় অংশ নেন। সভায় বক্তারা টাঙ্গাইল জেলাকে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

সাক্ষরতার আলোয় বদলে যাক মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি

আপডেটের সময়: ০৫:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

​আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
“Literacy for people, the planet and property” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, “সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের একটি মৌলিক মানবাধিকার। অর্থনৈতিক ও সামাজিক অনগ্রসরতাসহ যে কোনো সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার আলো অর্জন করা।”
​তিনি আরও উল্লেখ করেন, মানুষের আত্মক্ষমতায়ন নিশ্চিত করতে এবং একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকা অপরিহার্য। পরিবেশ রক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।
​এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা র‍্যালী ও পরবর্তী আলোচনা সভায় অংশ নেন। সভায় বক্তারা টাঙ্গাইল জেলাকে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংসে চসিকের অভিযান