
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
‘দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে’ অঙ্গীকারবদ্ধ সংগঠন ‘সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার, ১২ জুন ২০২৬ তারিখে ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, সংগঠনটির এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ১৪ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছিল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব জনাব কাদের গণি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম, প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফেরদৌস আরা এবং জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র সদ্যবিদায়ী সভাপতি জনাব এস.এম. সামছুল আলম নিক্সন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
যেখানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাদারিত্ব বজায় রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিবেদকের নাম 

























