Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতি ও উন্নয়ন নিয়ে জেলা পরিষদ প্রশাসকের সাথে হিন্দু মহাজোটের আলোচনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৩ সময় দেখুন

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জেলা শাখার নেতৃবৃন্দ জেলার সামগ্রিক ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, নীলফামারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তারা প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  নওগাঁ নিয়ামতপুর সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী রবি দে, সহ-সভাপতি শ্রী অমিত কুমার রায়, যুগ্ম সম্পাদক শ্রী তপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব চন্দ্র, দপ্তর সম্পাদক শ্রী গৌতম কুমার দাস, প্রচার সম্পাদক শ্রী সঞ্জয় কুমার বর্মণসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

সম্প্রীতি ও উন্নয়ন নিয়ে জেলা পরিষদ প্রশাসকের সাথে হিন্দু মহাজোটের আলোচনা

আপডেটের সময়: ০২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জেলা শাখার নেতৃবৃন্দ জেলার সামগ্রিক ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, নীলফামারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তারা প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  পর্যটক সীমিত রুমা: বিপাকে গাইড ও ব্যবসায়ীরা, ঘুরে দাঁড়ানোর আশা ঈদ মৌসুমে

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী রবি দে, সহ-সভাপতি শ্রী অমিত কুমার রায়, যুগ্ম সম্পাদক শ্রী তপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব চন্দ্র, দপ্তর সম্পাদক শ্রী গৌতম কুমার দাস, প্রচার সম্পাদক শ্রী সঞ্জয় কুমার বর্মণসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন,