Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

শাজাহানপুরের উন্নয়নের প্রত্যয়ে জনপ্রিয়তার শীর্ষে এনামুল হক শাহীন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শাজাহানপুর উপজেলার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন এনামুল হক শাহীন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে একজন জনবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।দলীয় নেতাকর্মীরা জানান, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ধাপে ধাপে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজের নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়ায় তিনি সাধারণ কর্মীদের কাছে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুনঃ  রায়পুরে দুই প্রাইভেট হাসপাতালে জরিমানা

শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েও প্রশংসা কুড়িয়েছেন এনামুল হক শাহীন। মামলা-হামলায় জর্জরিত কিংবা আর্থিক সংকটে থাকা নেতাকর্মীদের সহায়তা করা, অসুস্থদের খোঁজখবর নেওয়া এবং পারিবারিক বিপদে পাশে থাকার কারণে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন।পজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনছেন এবং সমাধানের উদ্যোগ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “সমস্যার কথা নিয়ে গেলে তিনি গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।”দুর্যোগকালীন সময়েও তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে। বন্যা, শৈত্যপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ঈদ সামনে নন্দীগ্রামের রণবাঘা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়

তরুণ সমাজকে ইতিবাচক ধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে বিভিন্ন সভা-সেমিনার ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন এনামুল হক শাহীন। শিক্ষা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে যুক্ত করার উদ্যোগ তার নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয়রা।এনামুল হক শাহীন একাধিকবার বলেছেন, অবহেলিত শাজাহানপুর উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি উন্নত জনপদ গড়ে তুলতে কাজ করতে চান তিনি।উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তার সততা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই আগামী দিনে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুতে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে এনামুল হক শাহীন শাজাহানপুরের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

শাজাহানপুরের উন্নয়নের প্রত্যয়ে জনপ্রিয়তার শীর্ষে এনামুল হক শাহীন

আপডেটের সময়: ০৫:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শাজাহানপুর উপজেলার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন এনামুল হক শাহীন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে একজন জনবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।দলীয় নেতাকর্মীরা জানান, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ধাপে ধাপে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজের নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়ায় তিনি সাধারণ কর্মীদের কাছে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুনঃ  বান্দরবান-রোয়াংছড়ি রুটে পুনরায় চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস

শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েও প্রশংসা কুড়িয়েছেন এনামুল হক শাহীন। মামলা-হামলায় জর্জরিত কিংবা আর্থিক সংকটে থাকা নেতাকর্মীদের সহায়তা করা, অসুস্থদের খোঁজখবর নেওয়া এবং পারিবারিক বিপদে পাশে থাকার কারণে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন।পজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা শুনছেন এবং সমাধানের উদ্যোগ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “সমস্যার কথা নিয়ে গেলে তিনি গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।”দুর্যোগকালীন সময়েও তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে। বন্যা, শৈত্যপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের কালাইয়ে সামাজিক বনায়নের শতাধিক গাছ নিধন, ক্ষোভ স্থানীয়দের

তরুণ সমাজকে ইতিবাচক ধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে বিভিন্ন সভা-সেমিনার ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন এনামুল হক শাহীন। শিক্ষা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে যুক্ত করার উদ্যোগ তার নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয়রা।এনামুল হক শাহীন একাধিকবার বলেছেন, অবহেলিত শাজাহানপুর উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি উন্নত জনপদ গড়ে তুলতে কাজ করতে চান তিনি।উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তার সততা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই আগামী দিনে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  ৪ নং বরিশাল ইউপি নির্বাচন: গরিব-দুঃখী মানুষের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান সমাজসেবক জোহা মিয়া