Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা,প্রতিনিধি: ভোলার লালমোহনে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।আজ ২০ জুন ২০২৬, শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকার একটি গোডাউন তল্লাশি করে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

​পরবর্তীতে লালমোহন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক-এর উপস্থিতিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে পলিথিনের মালিক মোঃ সাব্বির হোসেন (৩০)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাব্বির হোসেন লালমোহন পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বর্ণালী সড়ক এলাকার মোঃ আবুল কালামের ছেলে।জব্দকৃত নিষিদ্ধ পলিথিনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিনষ্ট করার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের জনস্বার্থমূলক ও আইন প্রয়োগকারী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তথ্যসূত্র: লেঃ মোঃ আবুল কাশেম, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

আরও পড়ুনঃ  ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

আপডেটের সময়: ১১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা,প্রতিনিধি: ভোলার লালমোহনে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।আজ ২০ জুন ২০২৬, শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকার একটি গোডাউন তল্লাশি করে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ‘বড় আউলিয়া’ থেকে ‘বড়লিয়া’—জনশ্রুতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে এক জনপদের পরিচয় সন্ধান

​পরবর্তীতে লালমোহন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক-এর উপস্থিতিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে পলিথিনের মালিক মোঃ সাব্বির হোসেন (৩০)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাব্বির হোসেন লালমোহন পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বর্ণালী সড়ক এলাকার মোঃ আবুল কালামের ছেলে।জব্দকৃত নিষিদ্ধ পলিথিনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিনষ্ট করার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের জনস্বার্থমূলক ও আইন প্রয়োগকারী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তথ্যসূত্র: লেঃ মোঃ আবুল কাশেম, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

আরও পড়ুনঃ  ‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন