
সুমন আহমদ,রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিন্টু স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 




















