
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ঈশ্বরদী ইউনিয়নের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১১ নভেম্বর, ২০২৬) ভোর ৪:১০ ঘটিকায় লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীনগর গ্রামে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাসেল (৪০)। তিনি নবীনগর (মসজিদ সংলগ্ন) এলাকার মোঃ আবুল কাশেম কালুর ছেলে এবং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম লালপুর থানার মামলা নম্বর-০১ (তারিখ: ০১ এপ্রিল, ২০২৫; জি আর নং-৭৩/২৫) এর এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/১২/১৩ ধারায় মামলা রয়েছে।
লালপুর থানা পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (১১ নভেম্বর) গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















