Dhaka ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার মরিয়মনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মরিয়মনগর ইউনিয়নের সাবেক যুবলীগ সদস্য আহম্মদ শাহ (৪০), একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি মো. এরশাদ (৪২), মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়ার মো. আজগর হোসেন (৩২) এবং পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামদুল হক সওদাগর (৫৬)।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নাজমুল হাসান, এসআই গোলাম মোস্তফা, এসআই সাহিদুল বিশ্বাস, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার ২২ জানুয়ারি ২০২৫ সালের ১২ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২২ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা রাঙ্গুনিয়া থানার ১৩ নম্বর মামলায় (জিআর নং-২১৯) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

আপডেটের সময়: ০৬:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার মরিয়মনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মরিয়মনগর ইউনিয়নের সাবেক যুবলীগ সদস্য আহম্মদ শাহ (৪০), একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি মো. এরশাদ (৪২), মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়ার মো. আজগর হোসেন (৩২) এবং পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামদুল হক সওদাগর (৫৬)।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

 

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নাজমুল হাসান, এসআই গোলাম মোস্তফা, এসআই সাহিদুল বিশ্বাস, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার ২২ জানুয়ারি ২০২৫ সালের ১২ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২২ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা রাঙ্গুনিয়া থানার ১৩ নম্বর মামলায় (জিআর নং-২১৯) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  দেশে প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন