Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধুনট পৌর বিএনপি সভাপতির সাথে নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬১ সময় দেখুন

রিপন আহসদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও মৌজার চাতলবিল (বন্ধ) জলমহালের লিজকৃত জায়গায় পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসানোর অভিযোগ উঠেছে ফজিলত আলী পবনসহ কয়েকজনের বিরুদ্ধে। জলমহালের একটি অংশে পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসিয়ে রাখতে দেখা গেছে। সেখানে পাহারায় থাকা ব্যক্তি উক্ত ভূমি সরকারি বলে স্বীকার করেন। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর  এ বিষয়ে জানতে চাইলে, মাসকান্দি জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল হক জাহাঙ্গীর, সহ-সভাপতি জমসেদ মিয়া ও সাধারণ সম্পাদক সুফল মিয়ার অভিযোগ, নবায়নকৃত বন্দোবস্তের আওতায় পরিচালিত জলমহালে অভিযুক্তরা বাধা সৃষ্টি করছেন এবং জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তাঁরা জানান।

আরও পড়ুনঃ  সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক

 

সমিতির লোকজনদের দাবি, বীরগাঁও মৌজার ৩২.২০ একর আয়তনের জলমহালটি বন্দোবস্ত নিয়ে তাঁরা পরিচালনা করছেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর বরাবর লিখিত আবেদন করে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি জলমহালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ ফজিলত আলী পবনগংদের দাবি- আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নজুড়ে বিস্তৃত চাতল হাওর শত শত কৃষক,গবাদি পশুর, ঘাস সংগ্রহকারী ও হাঁস পালনকারীর জীবন-জীবিকার উৎস। আশ্বিন-কার্তিক মাসে পানি নিষ্কাশনের ফলে বোরো চাষাবাদে পানির সংকট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাওরনির্ভর সাধারণ মানুষকে দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছেন বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ
Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

আপডেটের সময়: ০৭:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রিপন আহসদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও মৌজার চাতলবিল (বন্ধ) জলমহালের লিজকৃত জায়গায় পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসানোর অভিযোগ উঠেছে ফজিলত আলী পবনসহ কয়েকজনের বিরুদ্ধে। জলমহালের একটি অংশে পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসিয়ে রাখতে দেখা গেছে। সেখানে পাহারায় থাকা ব্যক্তি উক্ত ভূমি সরকারি বলে স্বীকার করেন। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর  এ বিষয়ে জানতে চাইলে, মাসকান্দি জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল হক জাহাঙ্গীর, সহ-সভাপতি জমসেদ মিয়া ও সাধারণ সম্পাদক সুফল মিয়ার অভিযোগ, নবায়নকৃত বন্দোবস্তের আওতায় পরিচালিত জলমহালে অভিযুক্তরা বাধা সৃষ্টি করছেন এবং জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তাঁরা জানান।

আরও পড়ুনঃ  সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক

 

সমিতির লোকজনদের দাবি, বীরগাঁও মৌজার ৩২.২০ একর আয়তনের জলমহালটি বন্দোবস্ত নিয়ে তাঁরা পরিচালনা করছেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর বরাবর লিখিত আবেদন করে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি জলমহালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ ফজিলত আলী পবনগংদের দাবি- আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নজুড়ে বিস্তৃত চাতল হাওর শত শত কৃষক,গবাদি পশুর, ঘাস সংগ্রহকারী ও হাঁস পালনকারীর জীবন-জীবিকার উৎস। আশ্বিন-কার্তিক মাসে পানি নিষ্কাশনের ফলে বোরো চাষাবাদে পানির সংকট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাওরনির্ভর সাধারণ মানুষকে দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছেন বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১