Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

আবদুল আজিজ সায়েম (কোম্পানীগঞ্জ),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বিকেলে থানারহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ চলাচলকারী যাত্রীরা অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙাচোরা ও খানাখন্দে ভরা অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে, ফলে সড়কটি কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে বলে দাবি বক্তাদের।

আরও পড়ুনঃ  প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা

বক্তারা আরও বলেন, বালুবাহী ভারী ট্রাকের কারণে নতুন করে নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সড়ক সংস্কারের পাশাপাশি বালুর ট্রাকের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৫:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আবদুল আজিজ সায়েম (কোম্পানীগঞ্জ),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বিকেলে থানারহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ চলাচলকারী যাত্রীরা অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙাচোরা ও খানাখন্দে ভরা অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে, ফলে সড়কটি কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে বলে দাবি বক্তাদের।

আরও পড়ুনঃ  মনপুরায় লোকালয়ে ঢোকা চিত্রা হরিণ উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  মোংলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ

বক্তারা আরও বলেন, বালুবাহী ভারী ট্রাকের কারণে নতুন করে নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সড়ক সংস্কারের পাশাপাশি বালুর ট্রাকের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মোংলায় চুলার থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে,পুড়ে ছাই দুটি বসতঘর