Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটক সার সিন্ডিকেট ঘিরে খগারহাটে এনসিপির বিক্ষোভ ও পথ সভা মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুলাউড়ায় বেদখলে থাকা ২৯ শতক সরকারি জমি উদ্ধার ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ পুলিশের জালে আটক মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী লালপুরে তেলের দোকানে ও ফিলিং স্টেশনে বিএসটিআই-এর অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন, মাদক নির্মূল, বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পরানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকেরা অংশ নেন।

আরও পড়ুনঃ  সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেল ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকব্যবস্থা জোরদার এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময় এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন।

আরও পড়ুনঃ  যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ

সভায় মান্দা উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া, পেশাগত সমস্যা ও নানা বিষয় তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও পরামর্শ হয়। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু। তিনি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমাধানের আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় মান্দা উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

আটক সার সিন্ডিকেট ঘিরে খগারহাটে এনসিপির বিক্ষোভ ও পথ সভা

মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়

আপডেটের সময়: ০৯:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন, মাদক নির্মূল, বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেপ্তার

এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পরানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকেরা অংশ নেন।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মাইক্রোবাস-ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেল ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকব্যবস্থা জোরদার এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময় এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন