
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রন নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে-২০০৯ সালে এই আইনটি পাশ করা হয়েছে। আমাদের দেশ বিনির্মানের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে রুখতে সরকারী, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এখনও এই আইন সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষের তেমন ধারনা নেই। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মাঝে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সমাজের সকল পেশার মানুষ যাতে সচেতন হয় সেই বিষয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
প্রতিবেদকের নাম 



















