Dhaka ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মো. আল-আমিন স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো বিচারহীনতার সংস্কৃতি ভাঙো এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা শহরের সমন্বিত ভবন হল রুমে এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে ইনকোটা, গ্রিন কোয়ালিশন ও বারসিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে। পাশাপাশি নারীদেরও নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হবে, যাতে তারা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। কোনোভাবেই বাল্যবিবাহকে সমর্থন করা যায় না। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আখি আক্তার সভাপতিত্বে ও জেলা জেন্ডার প্রজেক্টের উন্নয়ন কমিটির কর্মসুচি কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মো. আল-আমিন স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো বিচারহীনতার সংস্কৃতি ভাঙো এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা শহরের সমন্বিত ভবন হল রুমে এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে ইনকোটা, গ্রিন কোয়ালিশন ও বারসিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আরও পড়ুনঃ  সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে। পাশাপাশি নারীদেরও নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হবে, যাতে তারা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। কোনোভাবেই বাল্যবিবাহকে সমর্থন করা যায় না। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুনঃ  হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগে তার মামা গ্রেপ্তার।

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আখি আক্তার সভাপতিত্বে ও জেলা জেন্ডার প্রজেক্টের উন্নয়ন কমিটির কর্মসুচি কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক