Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলো জুলাইকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টের শুরুতে সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে তিনি স্মরণ করেন শহিদ কর্নেল গুলজার, শহিদ রেহান আহসান, শহিদ আবরার ফাহাদ, শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম, শহিদ তাহির জামান প্রিয়, শহিদ রিয়া গোপ ও শহিদ শরিফ ওসমান হাদিকে। সেদিনের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, যারা তাকে নিয়ে দোয়া করেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন বা মুক্তির জন্য গান গেয়েছিলেন— এমন অনেক অচেনা মানুষের অবদানের কথা তিনি স্মরণ করেন। এছাড়া পানির বোতল হাতে খুদে ব্যবসায়ী, রিকশা-ভ্যানচালক, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অংশগ্রহণ ছাড়া এই স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোনো রাজনৈতিক দলেই নাই। জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত— এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

তিনি আরও যোগ করেন যে, জুলাই কেবল রাজনৈতিক দল বা নেতাকর্মীদের ছিল না, এটি ছিল সর্বস্তরের মানুষ, সাধারণ জনতা এবং ‘আই হেট পলিটিক্স’ বলয়ের মানুষদেরও। অথচ বর্তমান সভা-সমাবেশ বা সংবর্ধনায় তাদের আর খুঁজে পাওয়া যায় না।
খালি হাতে ঘরে ফিরে যাওয়া সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সংসদ সদস্য জানান, গত দুই দিনে তিনি সাধ্যমতো কৃতজ্ঞতা বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। তবে অনেকের মেসেজ অপশন বন্ধ থাকা বা স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ১৬ কোটি বিপ্লবীকে টেক্সট করা বা কৃতজ্ঞতা জানানো মানবিক সীমার কারণে সম্ভব না হওয়ায় তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সবশেষে তিনি বলেন, বহুপক্ষীয় বাধার কারণে অনেক প্রত্যাশা পূরণ না হলেও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আমৃত্যু চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সবাইকে আবারও সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা

আপডেটের সময়: ০৬:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলো জুলাইকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টের শুরুতে সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে তিনি স্মরণ করেন শহিদ কর্নেল গুলজার, শহিদ রেহান আহসান, শহিদ আবরার ফাহাদ, শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম, শহিদ তাহির জামান প্রিয়, শহিদ রিয়া গোপ ও শহিদ শরিফ ওসমান হাদিকে। সেদিনের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, যারা তাকে নিয়ে দোয়া করেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন বা মুক্তির জন্য গান গেয়েছিলেন— এমন অনেক অচেনা মানুষের অবদানের কথা তিনি স্মরণ করেন। এছাড়া পানির বোতল হাতে খুদে ব্যবসায়ী, রিকশা-ভ্যানচালক, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অংশগ্রহণ ছাড়া এই স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোনো রাজনৈতিক দলেই নাই। জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত— এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

তিনি আরও যোগ করেন যে, জুলাই কেবল রাজনৈতিক দল বা নেতাকর্মীদের ছিল না, এটি ছিল সর্বস্তরের মানুষ, সাধারণ জনতা এবং ‘আই হেট পলিটিক্স’ বলয়ের মানুষদেরও। অথচ বর্তমান সভা-সমাবেশ বা সংবর্ধনায় তাদের আর খুঁজে পাওয়া যায় না।
খালি হাতে ঘরে ফিরে যাওয়া সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সংসদ সদস্য জানান, গত দুই দিনে তিনি সাধ্যমতো কৃতজ্ঞতা বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। তবে অনেকের মেসেজ অপশন বন্ধ থাকা বা স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ১৬ কোটি বিপ্লবীকে টেক্সট করা বা কৃতজ্ঞতা জানানো মানবিক সীমার কারণে সম্ভব না হওয়ায় তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সবশেষে তিনি বলেন, বহুপক্ষীয় বাধার কারণে অনেক প্রত্যাশা পূরণ না হলেও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আমৃত্যু চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সবাইকে আবারও সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম