Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি সলঙ্গায় সেতুর নিচে মিলল ব্যক্তির মরদেহ, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ তিনজন গ্রেফতার

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর মো: রওনক জাহান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, মৃত মিতুর স্বামী সোহাগ ও তার শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারনামীয় ১, ২ ও ৪ নম্বর আসামী।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী

র‍্যাব জানায়, গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় গেল ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়। মামলায় ৪ জনকে এজাহারনামীয় ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করা হয়। ঘটনার পরপরই র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  রুমায় আগুনে ছাই ৫ দোকান: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রুমা জোন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ তিনজন গ্রেফতার

আপডেটের সময়: ০১:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর মো: রওনক জাহান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, মৃত মিতুর স্বামী সোহাগ ও তার শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারনামীয় ১, ২ ও ৪ নম্বর আসামী।

আরও পড়ুনঃ  কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

র‍্যাব জানায়, গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় গেল ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়। মামলায় ৪ জনকে এজাহারনামীয় ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করা হয়। ঘটনার পরপরই র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না