Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা,প্রতিনিধি: ভোলার সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও একটি বোটসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) এবং তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১২ জুলাই ২০২৬) স্থানীয় জনগণের সহায়তায় কোস্ট গার্ড বেইস ভোলা এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।রোববার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।কোস্ট গার্ড জানায়, রোববার দুপুরে ভোলা সদর থানাধীন পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার সহযোগীদের আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।

আরও পড়ুনঃ  হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী

​খবর পেয়ে দুপুর আনুমানিক ৩টার দিকে ‘কোস্ট গার্ড বেইস ভোলা’র একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে:

​১টি দেশীয় একনলা বন্দুক,
​৪ রাউন্ড তাজা কার্তুজ,
​৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে অটো রিক্সার ধাক্কায় মা ছেলে নিহত

​ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়।পরবর্তীতে স্থানীয় জনগণের সহযোগিতায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদারসহ চারজনকে আটক করা হয়।আটককৃত আসামিদের পরিচয়১. মো: ফিরোজ জামাদ্দার (৫৫): (মূল হোতা) পিতা- ওবায়দুল হক, গ্রাম- দিদারুল্লাহ (৬নং ওয়ার্ড, ইউনিয়ন: চর খলিফা, পোস্ট: দলিলখায়ের হাট), থানা- দৌলতখান, জেলা- ভোলা।২. মো: ফয়সাল (২৫): পিতা- কালু কাজী, গ্রাম- চরপাতা (০৮নং ওয়ার্ড, পোস্ট: কাজীরহাট), থানা- দৌলতখান, জেলা- ভোলা।৩. মো: ইব্রাহিম (২৫): পিতা- জাহাঙ্গীর কাজী, গ্রাম- চরপাতা (০৮নং ওয়ার্ড, পোস্ট: কাজীরহাট), থানা- দৌলতখান, জেলা- ভোলা।৪. মো: কামাল (৩০): পিতা- মৃত সাইদুল হক, গ্রাম- রতনপুর (২নং ওয়ার্ড, ইউনিয়ন: শিবপুর), থানা ও জেলা- ভোলা।

আরও পড়ুনঃ  যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

​কোস্ট গার্ডের বক্তব্য:কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলদস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

আপডেটের সময়: ১০:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা,প্রতিনিধি: ভোলার সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও একটি বোটসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) এবং তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১২ জুলাই ২০২৬) স্থানীয় জনগণের সহায়তায় কোস্ট গার্ড বেইস ভোলা এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।রোববার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।কোস্ট গার্ড জানায়, রোববার দুপুরে ভোলা সদর থানাধীন পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার সহযোগীদের আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

​খবর পেয়ে দুপুর আনুমানিক ৩টার দিকে ‘কোস্ট গার্ড বেইস ভোলা’র একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে:

​১টি দেশীয় একনলা বন্দুক,
​৪ রাউন্ড তাজা কার্তুজ,
​৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং

আরও পড়ুনঃ  ফেরার পথেই শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় নিহত নজিপুরের সাগর ঘোষ