Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধ: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহ জোগাতে আজ শুক্রবার ফুটবল উপহার দিয়েছে মানব ও সমাজ কল্যাণ ক্লাব। উপজেলার জয়মনি ইউনিয়নের সদর ওয়ার্ড এবং শিলখুড়ী ইউনিয়নে এ ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন), সহকারী ক্যাপ্টেইন মোঃ আদিল ইসলাম, সদস্য রাসেল রানা, দিহান চৌধুরী, ফারহান তাওসিফ লামিন ও সায়েম চৌধুরী। এছাড়াও শিলখুড়ী ইউনিয়নের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিয়ান আরিফ।মানব ও সমাজ কল্যাণ ক্লাবটি গত ১৯ মার্চ ২০২৬ ইং, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  ঈদ আনন্দের পরিবর্তে, করুণ আর্তনাদ.

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক, অপরাধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। একইসঙ্গে নারীদের আত্মরক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছেন মোছাঃ সুমাইয়া সেতু, মোছাঃ মিষ্টি খাতুন, মোছাঃ বিনতে জাহান সিনথী, শ্রাবণী রয় ও মনিরা মনি।ক্লাবের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মাদক ও বাল্যবিবাহমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা।ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন) ভূরুঙ্গামারীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকেও গুরুত্ব দিতে হবে। তাদের মাঠমুখী করতে পারলে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজের সচেতন মহল ক্লাবটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব

আপডেটের সময়: ১২:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধ: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহ জোগাতে আজ শুক্রবার ফুটবল উপহার দিয়েছে মানব ও সমাজ কল্যাণ ক্লাব। উপজেলার জয়মনি ইউনিয়নের সদর ওয়ার্ড এবং শিলখুড়ী ইউনিয়নে এ ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন), সহকারী ক্যাপ্টেইন মোঃ আদিল ইসলাম, সদস্য রাসেল রানা, দিহান চৌধুরী, ফারহান তাওসিফ লামিন ও সায়েম চৌধুরী। এছাড়াও শিলখুড়ী ইউনিয়নের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিয়ান আরিফ।মানব ও সমাজ কল্যাণ ক্লাবটি গত ১৯ মার্চ ২০২৬ ইং, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর সংকেত

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক, অপরাধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। একইসঙ্গে নারীদের আত্মরক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছেন মোছাঃ সুমাইয়া সেতু, মোছাঃ মিষ্টি খাতুন, মোছাঃ বিনতে জাহান সিনথী, শ্রাবণী রয় ও মনিরা মনি।ক্লাবের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মাদক ও বাল্যবিবাহমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা।ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন) ভূরুঙ্গামারীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকেও গুরুত্ব দিতে হবে। তাদের মাঠমুখী করতে পারলে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজের সচেতন মহল ক্লাবটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঈদে অবৈধ যাত্রী পারাপার: ভোলায় ২ ট্রলারসহ আটক ৩