Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই শত শত দর্শনার্থীর ভিড়ে সরগরম হয়ে ওঠে মহিষটির ঘেরাটোপ এলাকা। শিশু থেকে বয়স্ক সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই গোলাপি রঙের বিরল মহিষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এর চেহারার মিল খুঁজে মেতে উঠেছেন আলোচনায়। আজ শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, জাতীয় চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখার সামনে দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। অনেকেই শুধু একনজর ‘ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই চিড়িয়াখানায় এসেছেন। দর্শনার্থীদের কোলাহলের মধ্যেও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিষটিকে। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে বিশ্রামও নিচ্ছিল সে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​

পাইকপাড়ার খামার থেকে জাতীয় আলোচনায়: নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে জন্ম নেয়া এই মহিষটির মাথার ঢেউ খেলানো সোনালি চুল ও গোলাপি আভাযুক্ত শরীরের কারণে প্রথমে স্থানীয়ভাবে পরিচিতি পায়। পরে খামার মালিকের পরিবারের সদস্যরা মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রাণীটি। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও স্থান পায় এর খবর। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে শুরু করেন খামারটিতে। ঈদকে সামনে রেখে মহিষটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত কোরবানি হয়নি। বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সরকার ঈদের আগেই এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যালবিনো বৈশিষ্ট্যের এ ধরনের মহিষ অত্যন্ত বিরল। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ লাখ মহিষের মধ্যে এমন একটি পাওয়া যেতে পারে। মূলত বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণেই এমন রঙ ও গঠন দেখা যায়।

আরও পড়ুনঃ  বাস্তবের সঙ্গে কাগজে-কলমেও কমছে ইলিশ

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহনের সময় মহিষটির শরীরে সামান্য আঘাত লাগলেও বর্তমানে সেটি চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সাভার থেকে আসা দর্শনার্থী রিফাত হোসেন বলেন, ফেসবুকে দেখেই আগ্রহ তৈরি হয়েছিল। তাই সকালে চলে এসেছি। সামনে থেকে দেখে আরও ভালো লাগছে। বাড্ডা থেকে পরিবার নিয়ে আসা রোকসানা আক্তার বলেন, বাচ্চারা অন্য কিছু দেখতে চায়নি। চিড়িয়াখানায় ঢুকেই আগে ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে এসেছে। আট বছরের শিশু তামিমের ভাষায়, ‘অনেক সুন্দর। আগে কখনও এমন মহিষ দেখিনি । অনেক দর্শনার্থী মনে করছেন, প্রাণীটিকে কোরবানি না করে সংরক্ষণ করার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম বিরল এই প্রাণী সম্পর্কে জানার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

ঈদের নতুন আকর্ষণ: চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সাধারণত ঈদের দিনে দর্শনার্থীর চাপ তুলনামূলক কম থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের দিন থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে, যা দ্বিতীয় দিনে আরও বেড়েছে। জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা টিকিট মূল্য নির্ধারিত থাকলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো ভাটা নেই। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মহিষটির ঘেরাটোপের সামনে ভিড় আরও বাড়তে দেখা গেছে। কয়েক সপ্তাহ আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল এক প্রাণী ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এখন সেটিই জাতীয় চিড়িয়াখানার নতুন তারকায় পরিণত হয়েছে। ফলে এবারের ঈদে বাঘ, সিংহ কিংবা হাতিকে নয়, বরং গোলাপি রঙের এই বিরল মহিষকেই দেখতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল

আপডেটের সময়: ০৭:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে ভাইরাল খ্যাতি পাওয়া বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প’। সকাল থেকেই শত শত দর্শনার্থীর ভিড়ে সরগরম হয়ে ওঠে মহিষটির ঘেরাটোপ এলাকা। শিশু থেকে বয়স্ক সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই গোলাপি রঙের বিরল মহিষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এর চেহারার মিল খুঁজে মেতে উঠেছেন আলোচনায়। আজ শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, জাতীয় চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখার সামনে দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। অনেকেই শুধু একনজর ‘ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই চিড়িয়াখানায় এসেছেন। দর্শনার্থীদের কোলাহলের মধ্যেও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিষটিকে। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে বিশ্রামও নিচ্ছিল সে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

পাইকপাড়ার খামার থেকে জাতীয় আলোচনায়: নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে জন্ম নেয়া এই মহিষটির মাথার ঢেউ খেলানো সোনালি চুল ও গোলাপি আভাযুক্ত শরীরের কারণে প্রথমে স্থানীয়ভাবে পরিচিতি পায়। পরে খামার মালিকের পরিবারের সদস্যরা মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রাণীটি। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও স্থান পায় এর খবর। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে শুরু করেন খামারটিতে। ঈদকে সামনে রেখে মহিষটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত কোরবানি হয়নি। বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সরকার ঈদের আগেই এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যালবিনো বৈশিষ্ট্যের এ ধরনের মহিষ অত্যন্ত বিরল। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ লাখ মহিষের মধ্যে এমন একটি পাওয়া যেতে পারে। মূলত বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণেই এমন রঙ ও গঠন দেখা যায়।

আরও পড়ুনঃ  জিয়া-খালেদার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনা