Dhaka ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার ৩০শে মে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: জুরাইনে প্রস্তুতি মঞ্চ পরিদর্শন করলেন তানভীর আহমেদ রবিন ভোলার দৌলতখান উপজেলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা |
​ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৯ মে শুক্রবার শুভাঢ্যা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার পশু কোরবানির পর পরই পশুর বর্জ্য থেকে যাতে কোনো প্রকার দুর্গন্ধ বা রোগজীবাণু ছড়িয়ে পরিবেশ দূষিত না হয়, সেজন্য ঈদের দিন থেকেই শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেন। অভিযান চলাকালে অলিগলি থেকে দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি জীবাণুনাশক ছিটানোর মাধ্যমে নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠপর্যায়ে কাজ পরিচালনা করেন। বর্জ্য অপসারণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করেন সংগঠনের কর্মীরা।

আরও পড়ুনঃ  ক্রেতা নেই নতুন টাকার আছে বিক্রেতা

জনভোগান্তি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজনৈতিক সংগঠনের এমন মানবিক ও সামাজিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত ও সুপরিকল্পিত পদক্ষেপের কারণে এবার কোরবানির বর্জ্য নিয়ে তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। উদ্যোগটি সম্পর্কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, “পরিচ্ছন্ন শুভাঢ্যা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” জনকল্যাণমূলক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ঈদযাত্রায় জায়গা নেই পিকআপেও ভাড়া তিনগুণ
Tag :
জনপ্রিয় পোস্ট

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ

শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০৭:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা |
​ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৯ মে শুক্রবার শুভাঢ্যা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার পশু কোরবানির পর পরই পশুর বর্জ্য থেকে যাতে কোনো প্রকার দুর্গন্ধ বা রোগজীবাণু ছড়িয়ে পরিবেশ দূষিত না হয়, সেজন্য ঈদের দিন থেকেই শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেন। অভিযান চলাকালে অলিগলি থেকে দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি জীবাণুনাশক ছিটানোর মাধ্যমে নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠপর্যায়ে কাজ পরিচালনা করেন। বর্জ্য অপসারণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করেন সংগঠনের কর্মীরা।

আরও পড়ুনঃ  ঈদযাত্রায় জায়গা নেই পিকআপেও ভাড়া তিনগুণ

জনভোগান্তি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজনৈতিক সংগঠনের এমন মানবিক ও সামাজিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত ও সুপরিকল্পিত পদক্ষেপের কারণে এবার কোরবানির বর্জ্য নিয়ে তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। উদ্যোগটি সম্পর্কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, “পরিচ্ছন্ন শুভাঢ্যা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” জনকল্যাণমূলক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  আলোচিত 'ডোনাল্ড ট্রাম্প' এখন কেরানীগঞ্জ মডেল থানায়