Dhaka ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের ইতিহাস বিকৃত কারি একমাত্র দল হলো আওয়ামিলীগ, বগুড়ায় ইকবাল হাসান মাহমুদ (এমপি) সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী

রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)। নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তার বন্ধু ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশা চালক। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা

এরপর ফয়সাল ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় আবার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করেন ফয়সাল। এরপর কৌশলে ফয়সাল পালিয়ে যান। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে তারা অভিযান শুরু করেন। পরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতে তোলা হবে। আদালতে আসামির রিমান্ডও চাওয়া হবে। আর ময়নাতদন্তের পর নিহত যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  পতেঙ্গা মডেল থানার ওসির সাথে দৈনিক আজকের জনবাণী 'র ক্রাইম রিপোর্টার’র সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশের ইতিহাস বিকৃত কারি একমাত্র দল হলো আওয়ামিলীগ, বগুড়ায় ইকবাল হাসান মাহমুদ (এমপি)

রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা

আপডেটের সময়: ০৭:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)। নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তার বন্ধু ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশা চালক। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক