Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ভাগ্নি জামাই কর্তৃক মামা শ্বশুরের সাথে প্রতারণা…

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধার পলাশবাড়ীতে ভাগ্নি জামাই ভুয়া মালিক সাজিয়ে স্বাক্ষর জালিয়াতি করে মামাশ্বশুরের ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলন করে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বুধবার(২৫ফেব্রুয়ারী) পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ডে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী পৌরসভার হরিণবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছাইদুর রহমান।

তিনি জানান, আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আমার মালিকানাধীন ০.৬২৫ (শূন্য দশমিক ছয় দুই পাঁচ) শতক জমি হরিনমারী মৌজায় সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়। উক্ত জমির এলএ কেস নং ১১/২০১৯-২০২০ এবং জারির নোটিশ নং ৫৯০১। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ আমার প্রাপ্য ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার ভাগ্নিজামাই মোঃ শামসুল আলম, পিতা: মৃত কওছর উদ্দিন আহমেদ, গ্রাম: হরিমারী, থানা ও পোস্ট: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা আমাকে না জানিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে আমি অভিযোগ করছি।আমি জানতে পেরেছি যে, তিনি পলাশবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এক দলিল লেখকের সঙ্গে যোগসাজশে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করেন। উক্ত পাওয়ার অব অ্যাটর্নিতে আমাকে অবহিত না করে এবং আমার সম্মতি ব্যতীত অন্য কাউকে আমার পরিচয়ে হাজির করানো হয়ে থাকতে পারে বলে আমার দৃঢ় সন্দেহ রয়েছে।এর মাধ্যমে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে আমার নামে ইস্যুকৃত ক্ষতিপূরণের চেক উত্তোলন করেন এবং প্রায় আঠারো লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে আমি অভিযোগ করছি।

আরও পড়ুনঃ  বাকলিয়ার রসুলবাগ দুর্ঘটনার ঝুঁকি, যান চলাচল বন্ধ করল চসিক!!

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কখনও কাউকে এ ধরনের পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করিনি এবং ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেইনি। অতএব, আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবি জানাচ্ছি, ১. অভিযুক্ত মোঃ শামসুল আলমের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ২. ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি প্রণয়নে জড়িত দলিল লেখক, সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীসহ সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ৩. আমার অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের সমুদয় অর্থ দ্রুত উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি ন্যায়বিচার চাই। সংবাদ সম্মেলনে পলাশবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমার কষ্টার্জিত সম্পদের অর্থ যেন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। লিখিত বক্তব্যকালে, তার সাথে তারই ছোট ভাই বখতিয়ার রহমান ও প্রতিবেশী আবুল কালাম আজাদ সাথে ছিলেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

ভাগ্নি জামাই কর্তৃক মামা শ্বশুরের সাথে প্রতারণা…

আপডেটের সময়: ০৭:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধার পলাশবাড়ীতে ভাগ্নি জামাই ভুয়া মালিক সাজিয়ে স্বাক্ষর জালিয়াতি করে মামাশ্বশুরের ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলন করে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বুধবার(২৫ফেব্রুয়ারী) পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ডে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী পৌরসভার হরিণবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছাইদুর রহমান।

তিনি জানান, আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আমার মালিকানাধীন ০.৬২৫ (শূন্য দশমিক ছয় দুই পাঁচ) শতক জমি হরিনমারী মৌজায় সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়। উক্ত জমির এলএ কেস নং ১১/২০১৯-২০২০ এবং জারির নোটিশ নং ৫৯০১। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ আমার প্রাপ্য ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার ভাগ্নিজামাই মোঃ শামসুল আলম, পিতা: মৃত কওছর উদ্দিন আহমেদ, গ্রাম: হরিমারী, থানা ও পোস্ট: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা আমাকে না জানিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে আমি অভিযোগ করছি।আমি জানতে পেরেছি যে, তিনি পলাশবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এক দলিল লেখকের সঙ্গে যোগসাজশে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করেন। উক্ত পাওয়ার অব অ্যাটর্নিতে আমাকে অবহিত না করে এবং আমার সম্মতি ব্যতীত অন্য কাউকে আমার পরিচয়ে হাজির করানো হয়ে থাকতে পারে বলে আমার দৃঢ় সন্দেহ রয়েছে।এর মাধ্যমে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে আমার নামে ইস্যুকৃত ক্ষতিপূরণের চেক উত্তোলন করেন এবং প্রায় আঠারো লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে আমি অভিযোগ করছি।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কখনও কাউকে এ ধরনের পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করিনি এবং ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেইনি। অতএব, আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবি জানাচ্ছি, ১. অভিযুক্ত মোঃ শামসুল আলমের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ২. ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি প্রণয়নে জড়িত দলিল লেখক, সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীসহ সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ৩. আমার অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের সমুদয় অর্থ দ্রুত উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি ন্যায়বিচার চাই। সংবাদ সম্মেলনে পলাশবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমার কষ্টার্জিত সম্পদের অর্থ যেন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। লিখিত বক্তব্যকালে, তার সাথে তারই ছোট ভাই বখতিয়ার রহমান ও প্রতিবেশী আবুল কালাম আজাদ সাথে ছিলেন।

আরও পড়ুনঃ  আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ