Dhaka ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান

ভাইরাল হওয়ার নেশায় নীতি-নৈতিকতা বিসর্জন: পতেঙ্গায় মানসিক ভারসাম্যহীন নারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ‘ভাইরাল’ হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছেন একশ্রেণীর মানুষ। নজরকাড়া ভিউ ও লাইক পাওয়ার আশায় অনেকে হারিয়ে ফেলছেন ন্যূনতম নৈতিকতা ও বিবেকবোধ। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেড গেট সংলগ্ন এলাকা ও স্টিল মিল বাজার সংলগ্ন অঞ্চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ১১টার পর স্থানীয় ‘গাজী স্টোর’-এর মালিক এবং নিজেকে নতুন ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে দাবি করা এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি কর্ণফুলী ইপিজেড গেট সংলগ্ন শহীদ মিনার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্দেশ্য করে নানা কটূক্তি করেন এবং তাকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুনঃ  লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ ও সামাজিক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, এ ধরনের ভিত্তিহীন তথ্যের কারণে ইপিজেড থানা পুলিশ, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় সৎ ব্যবসায়ীরা অযাচিতভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উক্ত নারী ২০২০ সাল থেকে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি কখনও ফ্লাইওভারের নিচে, কখনও দোকানপাটের সামনে বা ফুটপাতে রাতে ঘুমান। তার কোনো অপরাধমূলক বা মাদক বিক্রির সাথে সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্টিল মিল বাজারের ব্যবসায়ীরা জানান, “ভিউ পাওয়ার নেশায় কোনো যাচাই-বাছাই ছাড়া একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে এমন ভিত্তিহীন ভিডিও বানানো অত্যন্ত দুঃখজনক। এর ফলে আমাদের পুরো এলাকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং পুরো এলাকাটিকে মাদকের কেন্দ্রস্থল হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষে ২০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৪টিতে কর্মবিরতি

এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে উক্ত তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালানো বন্ধে কঠোর আইনশৃঙ্খলা পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে এ ধরনের ভিডিও তৈরিতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন

Tag :
জনপ্রিয় পোস্ট

আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা

ভাইরাল হওয়ার নেশায় নীতি-নৈতিকতা বিসর্জন: পতেঙ্গায় মানসিক ভারসাম্যহীন নারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

আপডেটের সময়: ০১:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ‘ভাইরাল’ হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছেন একশ্রেণীর মানুষ। নজরকাড়া ভিউ ও লাইক পাওয়ার আশায় অনেকে হারিয়ে ফেলছেন ন্যূনতম নৈতিকতা ও বিবেকবোধ। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেড গেট সংলগ্ন এলাকা ও স্টিল মিল বাজার সংলগ্ন অঞ্চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ১১টার পর স্থানীয় ‘গাজী স্টোর’-এর মালিক এবং নিজেকে নতুন ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে দাবি করা এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি কর্ণফুলী ইপিজেড গেট সংলগ্ন শহীদ মিনার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্দেশ্য করে নানা কটূক্তি করেন এবং তাকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুনঃ  ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী