Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন দীঘিনালার তুফান চাকমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদন৷: কিছু গল্প শব্দে বলা যায় না। কিছু ইতিহাস বইয়ের পাতায় জায়গা পায় না। তাই সেই গল্পগুলোকে তুলে নিয়েছেন ক্যানভাসে, ছবিতে আর অ্যানিমেশনে। পার্বত্য চট্টগ্রামের দীঘিনালার তুফান চাকমা—তিনি একজন Indigenous visual artist, যাঁর শিল্পের কেন্দ্রে রয়েছে মানুষের পরিচয়, সংস্কৃতি, ইতিহাস, প্রকৃতি ও হারিয়ে যেতে বসা গল্পগুলো। ছোটবেলা থেকেই নিজের চারপাশের সমাজ ও সংস্কৃতির গল্প তাঁকে নাড়া দিতো। শিল্পী হয়ে ওঠার পর তিনি সেই গল্পগুলোকে নিজের শিল্পের ভাষায় তুলে ধরতে শুরু করেন। তাঁর কাজের মধ্যে উঠে আসে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি, পরিবেশ, সাংস্কৃতিক পরিচয় এবং মানবাধিকারের নানা বাস্তবতা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR-এর ২০২৩ সালের International Art Contest for Minority Artists-এ তাঁর কাজ Honourable Mention অর্জন করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু শিল্পীরা অংশ নিয়েছিলেন।

তবে তুফানের গল্প এখানেই থেমে থাকেনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে BFA সম্পন্ন করার পর তাঁর সামনে আসে নতুন স্বপ্ন—শুধু স্থির ছবিতে নয়, অ্যানিমেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের গল্পকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন তাঁকে নিয়ে যায় ইউরোপে। তিনি সুযোগ পান Erasmus Mundus-এর Re:Anima European Joint Master in Animation-এ। প্রোগ্রামটির অংশ হিসেবে তিনি বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেন এবং সম্প্রতি অ্যানিমেশনে তাঁর মাস্টার্স সম্পন্ন করেছেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো—এই যাত্রায় তাঁর লক্ষ্য শুধু নিজের ক্যারিয়ার নয়। নিজেদের গল্প নিজেরাই বলবে—এটাই যেন তাঁর শিল্পের মূল শক্তি। তিনি ইতোমধ্যে অ্যানিমেশনের মাধ্যমেও বাংলাদেশের Indigenous জনগোষ্ঠীর গল্প বলার কাজ করেছেন। তাঁর ভাষায়, অ্যানিমেশন এমন একটি মাধ্যম, যার সাহায্যে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, স্মৃতি, আঘাত, হারিয়ে যাওয়া গল্প ও সংস্কৃতিকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

আজ তুফান চাকমা শুধু একজন চিত্রশিল্পী নন—তিনি একটি সংস্কৃতির গল্পকথক। তাঁর তুলি যেখানে থেমে যায়, সেখানে শুরু হয় অ্যানিমেশনের গল্প। আর সেই গল্পের ভেতর দিয়ে বিশ্বের সামনে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে পার্বত্য চট্টগ্রামের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি ও না-বলা ইতিহাস। তুফান চাকমার এই যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাক। সম্প্রতি তুফান চাকমা ইতিহাস গড়লেন ৩৫টি দেশের ৮০ জন শিল্পীর প্রতিযোগিতা । শেষ পর্যন্ত পুরস্কৃত হলেন ৪ মাত্র জন । আর সেই ৪ জনের একজন বাংলাদেশের খাগড়াছড়ির দীঘিনালা তুফান চাকমা। জাতিসংঘের ইন্টারন্যাশনাল আর্ট কনটেস্ট ফর মাইনরিটি আর্টিস্টস ওয়ার্কিং অন ইন্টারসেকশনালিটি থিমস প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল রিকগনিশন পুরস্কার পেয়েছেন এই তরুণ শিল্পী । সুইজারল্যান্ডে স্বশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন আন্তর্জাতিক এই সম্মাননা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন দীঘিনালার তুফান চাকমা

আপডেটের সময়: ০৭:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬