Dhaka ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-হংকংকে ছাড়াবে বাংলাদেশ প্রতি বছর ফিরে আসে পাখিরা, অপেক্ষায় থাকে পুরো গ্রাম ৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা কামরাঙ্গীরচরে সংস্কারকৃত লোহার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত কালিয়াকৈরে যুবদল নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা চলছে জেনারেটরে ডিজেলের ঘাটতি সক্ষমতার জানান দিচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র হ্নীলা নির্মাণ শ্রমিক অফিস বাউন্ডারির ভিতর চলে বখাটেদের  মদ,গাঁজা ও ইয়াবা সেবনের মহোৎসব

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপাল পুলিশের সর্বশেষ তথ্যের বরাতে এ সংখ্যা জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে চিতাওয়ানে ১০৯টি, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২, দাধিংয়ে ২৭, গোর্খায় ২০, রাসুয়ায় ১৭, পশ্চিম নাওয়ালপারাসিতে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাতুনে ৯টি রয়েছে।

আরও পড়ুনঃ  নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১,৩০০

নিখোঁজদের মধ্যে নেপালের সেনাবাহিনীর ৪৪ সদস্য, ২৮ পুলিশ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ জন রয়েছেন। এছাড়া নিখোঁজ ৬৪৪ পর্যটকের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি। বুধবার সকালে রাসুয়ার দিকে আকস্মিক বন্যা ধেয়ে আসে। এতে ত্রিশূলি, নারায়নি ও ভোটেকোশি নদীর পানি দ্রুত বেড়ে যায়। প্রবল স্রোতে নদীগুলোর আশপাশের সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বন্যার প্রভাব পড়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতেও। সেখানে প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে চীন তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল।

Tag :
জনপ্রিয় পোস্ট

৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-হংকংকে ছাড়াবে বাংলাদেশ

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬

আপডেটের সময়: ০৫:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬