Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার)

রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং একটি গাভী গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে বাঘা থানায় ৭ জনের নাম উল্লেখ আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা (নং-২) ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম তার পৈতৃক ও ক্রয়কৃত ১ শতক জমিতে পরিবারসহ দীর্ঘ ২২ বছর যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক দখল করার জন্য একই এলাকার মোঃ হালিম আলী (৪২), মোঃ হান্নান আলী (৪০), মোঃ রবিউল ইসলাম (৩৮), মোঃ সাইদুর রহমান (৪৮), মোঃ হামেদ ইসলাম (৬০), মোঃ সোহাগ ইসলাম (২২) ও মোঃ মোশাররফ হোসেন (৫০) সহ একদল ব্যক্তি তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিবাদীরা সিরাজুল ইসলামের বসতবাড়িতে বেড়া দেওয়ায় বাধা সৃষ্টি করে এবং গোয়ালঘরে ঢুকে একটি গরুকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যায়।

সর্বশেষ গত ১ জুলাই সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষরা সিরাজুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা জমিটি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে বসতবাড়ির টিনের ঘর, একটি টয়লেট, কাঠের দরজা ও ৪টি জানালা ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং ভাঙচুরকৃত মালামাল টেনে-হিঁচড়ে পাশের পানিতে ফেলে দেয়। এছাড়া নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে রাখা ৩৫টি নতুন টিন (যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা) লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান

ঘটনার সময় ভুক্তভোগী পরিবারটির চিৎকারে প্রতিবেশী শাহিন (৩৫) ও মোঃ নাশিরসহ (৪০) স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই হামলায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা ও সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হওয়ায় গত ২ জুলাই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এরই সূত্র ধরে গত ৪ জুলাই মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না ৩৬ শতাংশ শিক্ষার্থী

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন,
আমরা দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে এখানে আছি, তারা অন্যায়ভাবে আমাদের জমি দখল করতে চায়। আমার ঘরবাড়ি ভেঙে তছনছ করেছে, আমার অবলা পশুটাকে পিটিয়ে মেরে ফেলেছে। গত ৪ জুলাই বিবাদীগণ জোরপূর্বক আমার জমিতে টিনের ঘর নির্মাণ করেছে।এর প্রেক্ষিতে মামলা করেছি, আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।

এই বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। আইন অমান্যকারী ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

আপডেটের সময়: ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার)

রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং একটি গাভী গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে বাঘা থানায় ৭ জনের নাম উল্লেখ আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা (নং-২) ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম তার পৈতৃক ও ক্রয়কৃত ১ শতক জমিতে পরিবারসহ দীর্ঘ ২২ বছর যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক দখল করার জন্য একই এলাকার মোঃ হালিম আলী (৪২), মোঃ হান্নান আলী (৪০), মোঃ রবিউল ইসলাম (৩৮), মোঃ সাইদুর রহমান (৪৮), মোঃ হামেদ ইসলাম (৬০), মোঃ সোহাগ ইসলাম (২২) ও মোঃ মোশাররফ হোসেন (৫০) সহ একদল ব্যক্তি তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

আরও পড়ুনঃ  বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিবাদীরা সিরাজুল ইসলামের বসতবাড়িতে বেড়া দেওয়ায় বাধা সৃষ্টি করে এবং গোয়ালঘরে ঢুকে একটি গরুকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যায়।

সর্বশেষ গত ১ জুলাই সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষরা সিরাজুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা জমিটি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে বসতবাড়ির টিনের ঘর, একটি টয়লেট, কাঠের দরজা ও ৪টি জানালা ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং ভাঙচুরকৃত মালামাল টেনে-হিঁচড়ে পাশের পানিতে ফেলে দেয়। এছাড়া নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে রাখা ৩৫টি নতুন টিন (যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা) লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

ঘটনার সময় ভুক্তভোগী পরিবারটির চিৎকারে প্রতিবেশী শাহিন (৩৫) ও মোঃ নাশিরসহ (৪০) স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই হামলায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা ও সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হওয়ায় গত ২ জুলাই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এরই সূত্র ধরে গত ৪ জুলাই মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  নীলফামারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ৫০ হাজার টাকার অনুদান