
আহমেদ আক্তার রানা, প্রতিনিধি কুলাউড়া উপজেলা
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে ফেসবুক পোস্টে তিনি উপজেলার ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন।
পোস্টে তিনি বলেন, “উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করুন এবং আমাকে সঠিক সংবাদ দিন। সংসদ অধিবেশন শেষ হলেই আমি এলাকায় আসব। ধন্যবাদ।”
এমপি শওকতুল ইসলাম শকুর এ আহ্বানের পর স্থানীয় নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের আশা, সংসদ অধিবেশন শেষে তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের খোঁজখবর নেবেন।
প্রতিবেদকের নাম 



















