Dhaka ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ কাতার কুয়েত বাহরাইন ও জর্ডানে ইরানের হামলা তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে সাগরে সতর্কসংকেত ১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর দুধকুমার নদীতে পানি কমলেও থামছে না ভাঙন কুড়িগ্রামে দিশেহারা নদীপাড়ের মানুষ বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডা. শফিকুর রহমান যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম কক্সবাজারে রামু উপজেলা ইয়াবাসহ স্বামী স্ত্রী চট্টগ্রামে গ্রেফতার তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি উপজেলার বন্যাকবলিত কয়েকটি এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার

পরিদর্শনের অংশ হিসেবে কাঞ্চনা ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণে পাহাড়ি ঢল, জোয়ার ও বিদ্যুৎহীনতায় নাকাল বাঁশখালীবাসী

ডা. শফিকুর রহমান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

আরও পড়ুনঃ  মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ

আপডেটের সময়: ০২:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি উপজেলার বন্যাকবলিত কয়েকটি এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  টানা বর্ষণে পাহাড়ি ঢল, জোয়ার ও বিদ্যুৎহীনতায় নাকাল বাঁশখালীবাসী

পরিদর্শনের অংশ হিসেবে কাঞ্চনা ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  বাউফলে যাত্রীবাহী বাস খাদে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

ডা. শফিকুর রহমান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা