Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া অবশিষ্ট সাড়ে ৪শত পর্যটক নিরাপদে ফিরল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১১৫ সময় দেখুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ভারীবৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত বিভিন্ন স্থানে অতিরিক্ত পাহাড়ি বৃষ্টির কারণে মূল সড়কটি প্লাবিত হয়, বর্তমানে কিছু জায়গায় পানি নিষ্কাশন হলেও বাঘাইহাট বাজার এলাকার পানি সম্পূর্ণ নিষ্কাশন হয়নি। যান চলাচল স্বাভাবিক হলেও, বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় আটকে পড়া পর্যটকদের গত ০৮ জুলাই থেকে সাজেক ভ্যালির বিভিন্ন রিসোর্টে কোন প্রকার অর্থ ছাড়াই থাকার ব্যবস্থাসহ অন্যান্য জরুরী সেবা নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রথম পর্যায়ে গতকাল ০৯ জুলাই দেড় শতাধিক পর্যটক নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আজ ১০ জুলাই অবশিষ্ট সাড়ে চার শতাধিক পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ'লীগ নেতা গ্রেপ্তার।

পর্যটকরা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছি, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাঘাইহাট জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে পড়া অবশিষ্ট সাড়ে ৪শত পর্যটক নিরাপদে ফিরল

আপডেটের সময়: ০২:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ভারীবৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত বিভিন্ন স্থানে অতিরিক্ত পাহাড়ি বৃষ্টির কারণে মূল সড়কটি প্লাবিত হয়, বর্তমানে কিছু জায়গায় পানি নিষ্কাশন হলেও বাঘাইহাট বাজার এলাকার পানি সম্পূর্ণ নিষ্কাশন হয়নি। যান চলাচল স্বাভাবিক হলেও, বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় আটকে পড়া পর্যটকদের গত ০৮ জুলাই থেকে সাজেক ভ্যালির বিভিন্ন রিসোর্টে কোন প্রকার অর্থ ছাড়াই থাকার ব্যবস্থাসহ অন্যান্য জরুরী সেবা নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

প্রথম পর্যায়ে গতকাল ০৯ জুলাই দেড় শতাধিক পর্যটক নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আজ ১০ জুলাই অবশিষ্ট সাড়ে চার শতাধিক পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর (৪ আসন) কমলনগরে আনন্দ র‍্যালি