Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চালের মান নিয়ে প্রশ্ন: সরকারি চালের ভাত কেন বিকেলেই নষ্ট হচ্ছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ? ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎ গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩০ সময় দেখুন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:সাজেদুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হলেও এখনো তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ভূমি সংস্কার বোর্ডের অফিস আদেশে তাঁর কর্মস্থল পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।তবে আদেশ জারির পরও কেন তাঁর অবমুক্তি কার্যকর হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভূমি সংস্কার বোর্ডের আদেশে তাঁকে রায়পুর উপজেলা ভূমি অফিস থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ রয়েছে।আদেশের শেষাংশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও রয়েছে। এ অবস্থায় বদলির আদেশ বাস্তবায়নে বিলম্বের কারণ কী, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরকারি আদেশ দ্রুত বাস্তবায়ন এবং অবমুক্তি কার্যকরের দাবি উঠেছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, সার্ভেয়ার সাজেদুলের বদলির আদেশ হয়েছে।তবে রায়পুর ভূমি অফিসে নতুন সার্ভেয়ার যোগদান না করায় তাঁকে এখনো অবমুক্ত করা সম্ভব হয়নি। নতুন সার্ভেয়ার আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তিনি যোগদান করলেই সাজেদুলকে অবমুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা

বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

আপডেটের সময়: ০৫:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:সাজেদুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হলেও এখনো তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ভূমি সংস্কার বোর্ডের অফিস আদেশে তাঁর কর্মস্থল পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।তবে আদেশ জারির পরও কেন তাঁর অবমুক্তি কার্যকর হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভূমি সংস্কার বোর্ডের আদেশে তাঁকে রায়পুর উপজেলা ভূমি অফিস থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ রয়েছে।আদেশের শেষাংশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও রয়েছে। এ অবস্থায় বদলির আদেশ বাস্তবায়নে বিলম্বের কারণ কী, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরকারি আদেশ দ্রুত বাস্তবায়ন এবং অবমুক্তি কার্যকরের দাবি উঠেছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, সার্ভেয়ার সাজেদুলের বদলির আদেশ হয়েছে।তবে রায়পুর ভূমি অফিসে নতুন সার্ভেয়ার যোগদান না করায় তাঁকে এখনো অবমুক্ত করা সম্ভব হয়নি। নতুন সার্ভেয়ার আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তিনি যোগদান করলেই সাজেদুলকে অবমুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন