Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার (নওগাঁ) সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় দৈনিক ইত্তেফাকের বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান। এছাড়া শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম ও মোঃ নাহিদ রানা, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয় সাগরের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু এবং বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বদরগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবকের পরিচয় মিলেনি, লাশ পড়ে আছে বারান্দায়

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের সচেতন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরাও মেধাবী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী নূরানী নুসরাত নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে আমাদের পুরস্কার দেওয়া হয়। এজন্য আমি অনেক খুশি।” নার্সারি শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, “স্কুলটি খুব ভালো। এখানকার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করান। তাঁদের আচার-আচরণও ভালো। শিশুদের পড়াশোনার প্রতি তারা যত্নশীল।” বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা

আপডেটের সময়: ০৮:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার (নওগাঁ) সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় দৈনিক ইত্তেফাকের বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান। এছাড়া শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম ও মোঃ নাহিদ রানা, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয় সাগরের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু এবং বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে হুতিদের মিসাইল হামলা, প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে নামার সময় বাংলাদেশি যুবকের মৃত্যু

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের সচেতন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক 

অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরাও মেধাবী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী নূরানী নুসরাত নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে আমাদের পুরস্কার দেওয়া হয়। এজন্য আমি অনেক খুশি।” নার্সারি শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, “স্কুলটি খুব ভালো। এখানকার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করান। তাঁদের আচার-আচরণও ভালো। শিশুদের পড়াশোনার প্রতি তারা যত্নশীল।” বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত