Dhaka ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান পার্বত্য জেলা আতঙ্কে বুক কাঁপছে যাচ্ছি জীবিকার টানে মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ‎ লালপুরে পাট লুটের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফেসবুকে চাকু প্রদর্শন করে আতঙ্ক, ডিবির অভিযানে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও ১৫০ সিসির নম্বরপ্লেটবিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় সোমবার ১২ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে মো. এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সুইট নামের এক তরুণের হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিশেষ ভঙ্গিতে চাকু প্রদর্শনের দৃশ্যটি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ধারণ ও প্রচার করা হয়েছে বলে পুলিশের দাবি। বিষয়টি প্রশাসন ও সচেতন মহলের নজরে এলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নির্দেশে ডিবি পুলিশ তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি বন্ধ অবস্থায় ৪ দশমিক ১ ইঞ্চি লম্বা ছিল। এ ছাড়া অপরাধের কাজে ব্যবহারের অভিযোগে ১৫০ সিসির একটি নম্বরপ্লেটবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

ফেসবুকে চাকু প্রদর্শন করে আতঙ্ক, ডিবির অভিযানে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও ১৫০ সিসির নম্বরপ্লেটবিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় সোমবার ১২ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে মো. এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সুইট নামের এক তরুণের হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিশেষ ভঙ্গিতে চাকু প্রদর্শনের দৃশ্যটি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ধারণ ও প্রচার করা হয়েছে বলে পুলিশের দাবি। বিষয়টি প্রশাসন ও সচেতন মহলের নজরে এলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নির্দেশে ডিবি পুলিশ তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত

এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি বন্ধ অবস্থায় ৪ দশমিক ১ ইঞ্চি লম্বা ছিল। এ ছাড়া অপরাধের কাজে ব্যবহারের অভিযোগে ১৫০ সিসির একটি নম্বরপ্লেটবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ