Dhaka ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা হু হু করে বাড়ছে গোমতীর পানি, বিপাকে কুমিল্লার চরাঞ্চলের কৃষকরা রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ঈশ্বরদীতে সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে মাদক মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর ফরিদপুরের ঐতিহ্যবাহী পাটের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে এর সম্ভাবনা সম্প্রসারণ এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার ফরিদপুর শহরের গঙ্গাবর্দী এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ফরিদপুরের পাট: জিআই (Geographical Indication) স্বীকৃতি থেকে বৈশ্বিক সম্ভাবনা। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্ব ‌ এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি)
ড. রাশিদা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাসির আখতার

আরও পড়ুনঃ  নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বক্তারা বলেন, ফরিদপুরের পাটের জিআই স্বীকৃতি দেশের ঐতিহ্যবাহী এ কৃষিপণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের পাটকে বিশ্ববাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ স্বীকৃতি কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষক, পাটচাষি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এ সময় পাটের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মানোন্নয়ন, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা

ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা

আপডেটের সময়: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর ফরিদপুরের ঐতিহ্যবাহী পাটের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে এর সম্ভাবনা সম্প্রসারণ এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার ফরিদপুর শহরের গঙ্গাবর্দী এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ফরিদপুরের পাট: জিআই (Geographical Indication) স্বীকৃতি থেকে বৈশ্বিক সম্ভাবনা। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্ব ‌ এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি)
ড. রাশিদা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাসির আখতার

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে অটো রিক্সার ধাক্কায় মা ছেলে নিহত

বক্তারা বলেন, ফরিদপুরের পাটের জিআই স্বীকৃতি দেশের ঐতিহ্যবাহী এ কৃষিপণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের পাটকে বিশ্ববাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ স্বীকৃতি কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষক, পাটচাষি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এ সময় পাটের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মানোন্নয়ন, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  মনোহরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৬ যাত্রী