Dhaka ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপ-সংঘরাজ কর্মবীর শ্রদ্ধা লংকার মহাথেরোর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান

প্রশাসনের নজরদারির অভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার অস্থির

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে চট্টগ্রামে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিপ্রতি প্রায় ২০০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বস্তাপ্রতি চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডাল, আটা ও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আরও পড়ুনঃ  ফুটবল খেলায় জয়ের উল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকিতে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। এ সুযোগে ব্যবসায়ী ও আড়তদারদের একটি অংশ সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছেন। ফলে প্রতিদিনই বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।

বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে ব্রয়লার মুরগির সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। এ কারণেই দাম বেড়েছে। তবে কী কারণে সরবরাহ কমেছে, সে বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তাদের মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুরগির দাম কমার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অন্যদিকে পাহাড়তলী ও চাক্তাইয়ের একাধিক চাল ব্যবসায়ী জানান, সম্প্রতি পরিবহণ মালিকরা ট্রাক ভাড়া উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছেন। আগে ঢাকার বিভিন্ন গুদাম থেকে চট্টগ্রামে চাল পরিবহণে ট্রাকভাড়া লাগত ১৭ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে একই রুটে গুনতে হচ্ছে ২৭ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার ও টেকনাফ রুটেও চাল পরিবহণে আগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাঁশখালীর শুটকির কদর দেশ পেরিয়ে বিদেশেও

চাল ব্যবসায়ীদের দাবি, পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বস্তাপ্রতি চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে এবং বাজারে কার্যকর তদারকি না থাকায় এ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টদের মতে, বাজারে নিয়মিত মনিটরিং জোরদার, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

উপ-সংঘরাজ কর্মবীর শ্রদ্ধা লংকার মহাথেরোর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপিত

প্রশাসনের নজরদারির অভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার অস্থির

আপডেটের সময়: ০২:২২:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে চট্টগ্রামে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিপ্রতি প্রায় ২০০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বস্তাপ্রতি চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডাল, আটা ও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আরও পড়ুনঃ  ডান্স ক্লাবের আড়ালে দেহ ব্যবসা: পতেঙ্গায় ‘ডান্স মাস্টার’ মুরাদের এক যুগের অন্ধকার সাম্রাজ্য

ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকিতে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। এ সুযোগে ব্যবসায়ী ও আড়তদারদের একটি অংশ সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করছেন। ফলে প্রতিদিনই বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।

বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে ব্রয়লার মুরগির সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। এ কারণেই দাম বেড়েছে। তবে কী কারণে সরবরাহ কমেছে, সে বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তাদের মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুরগির দাম কমার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাঁশখালীর শুটকির কদর দেশ পেরিয়ে বিদেশেও

অন্যদিকে পাহাড়তলী ও চাক্তাইয়ের একাধিক চাল ব্যবসায়ী জানান, সম্প্রতি পরিবহণ মালিকরা ট্রাক ভাড়া উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছেন। আগে ঢাকার বিভিন্ন গুদাম থেকে চট্টগ্রামে চাল পরিবহণে ট্রাকভাড়া লাগত ১৭ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে একই রুটে গুনতে হচ্ছে ২৭ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার ও টেকনাফ রুটেও চাল পরিবহণে আগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শখ থেকেই চুড়ির কারুকাজে স্বপ্ন বুনছেন বাঁশখালীর মেহেরিন মিশু