Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের মধ্যে দুজনকে এক বছর করে এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- বৈলছড়ি ইউনিয়নের তপন দে (৪০), আব্দুর রহিম (৩৫) এবং আব্দুল করিম (৫০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে পূর্ব বৈলছড়ির পাহাড়ি এলাকায় অবৈধভাবে বাংলা চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে চোলাই মদ সংগ্রহ করে বিক্রি করতেন তপন দে। আর এ কাজে ব্যবহৃত হতো আব্দুর রহিমের অটোরিকশা।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু

শুক্রবার স্থানীয় বাসিন্দারা তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধের গুরুত্ব বিবেচনায় আব্দুল করিম ও তপন দেকে এক বছর করে এবং আব্দুর রহিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক উৎপাদন, বিক্রি ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল

আপডেটের সময়: ০৭:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের মধ্যে দুজনকে এক বছর করে এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- বৈলছড়ি ইউনিয়নের তপন দে (৪০), আব্দুর রহিম (৩৫) এবং আব্দুল করিম (৫০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে পূর্ব বৈলছড়ির পাহাড়ি এলাকায় অবৈধভাবে বাংলা চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে চোলাই মদ সংগ্রহ করে বিক্রি করতেন তপন দে। আর এ কাজে ব্যবহৃত হতো আব্দুর রহিমের অটোরিকশা।

আরও পড়ুনঃ  একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না