Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার

কক্সবাজার জেলা প্রতিনিতিঃ কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় সারাদেশের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক রোমানা আক্তার। গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ সাইমন রোডে অবস্থিত ওয়াস ট্রেনিং সেন্টারে (ডিপিএইচই)- এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা (মোজো), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন। আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার

আপডেটের সময়: ০৬:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

কক্সবাজার জেলা প্রতিনিতিঃ কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় সারাদেশের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক রোমানা আক্তার। গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ সাইমন রোডে অবস্থিত ওয়াস ট্রেনিং সেন্টারে (ডিপিএইচই)- এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা (মোজো), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন। আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার