
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাগরপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরও বক্তব্য রাখেন সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল এবং সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
প্রতিবেদকের নাম 



















