Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাগরপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এ সময় আরও বক্তব্য রাখেন সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল এবং সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড।

আরও পড়ুনঃ  মোংলায় মিথ্যা হয়রানি মুলক মামলার নিষ্পত্তি না হলে মানববন্ধন চালিয়ে যাওয়ার ঘোষণা

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেটের সময়: ০২:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাগরপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এ সময় আরও বক্তব্য রাখেন সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল এবং সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড।

আরও পড়ুনঃ  মাগুরার শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত