
জৈন্তাপুর প্রতিনিধি: নবগঠিত সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের জৈন্তাপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জৈন্তাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন করে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা নবগঠিত সিলেট জেলা যুবদলের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 


















