Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত ​ গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ​ চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী

নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা দুই দিনব্যাপী লকডাউন কর্মসূচির প্রথম দিন অতিবাহিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লকডাউন কর্মসূচির প্রতিবাদে নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়, ঝাটুরদিয়া বাজার, কালিয়ার মোড়, তালমা মোড়, ভবুকদিয়া মোড়, যদুরদিয়া মোড় ও রসুলপুর বাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী রাজপথে অবস্থান নেন।এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চললেও কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ফলে শান্তিপূর্ণভাবেই শেষ হয় লকডাউন কর্মসূচির প্রথম দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে দুই দিনব্যাপী লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে রবিবার  ছিল প্রথম দিন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায়

নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত

আপডেটের সময়: ০৬:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা দুই দিনব্যাপী লকডাউন কর্মসূচির প্রথম দিন অতিবাহিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লকডাউন কর্মসূচির প্রতিবাদে নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়, ঝাটুরদিয়া বাজার, কালিয়ার মোড়, তালমা মোড়, ভবুকদিয়া মোড়, যদুরদিয়া মোড় ও রসুলপুর বাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

এ সময় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী রাজপথে অবস্থান নেন।এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চললেও কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ফলে শান্তিপূর্ণভাবেই শেষ হয় লকডাউন কর্মসূচির প্রথম দিন।

আরও পড়ুনঃ  অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে