Dhaka ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল খোয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৭৩ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে ‘মেসার্স এফ.এম ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ দুই লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ৩টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। ​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান প্রায় তিন বছর আগে কান্তনগর বাজারের উত্তর পাশে মেসার্স এফ.এম ট্রেডার্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে রড, সিমেন্ট, ডিজেল, পেট্রোল, অকটেন, মবিল, গিয়ার অয়েল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাতের কোনো এক সময় চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব পাশের অংশ কেটে ভেতরে ঢুকে দোকানে থাকা বিভিন্ন মালামাল, একটি কম্পিউটার ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আকস্মিক এ চুরির ঘটনায় কান্তনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎

ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল খোয়া

আপডেটের সময়: ০৬:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে ‘মেসার্স এফ.এম ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ দুই লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ৩টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। ​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান প্রায় তিন বছর আগে কান্তনগর বাজারের উত্তর পাশে মেসার্স এফ.এম ট্রেডার্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে রড, সিমেন্ট, ডিজেল, পেট্রোল, অকটেন, মবিল, গিয়ার অয়েল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাতের কোনো এক সময় চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব পাশের অংশ কেটে ভেতরে ঢুকে দোকানে থাকা বিভিন্ন মালামাল, একটি কম্পিউটার ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে

​এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আকস্মিক এ চুরির ঘটনায় কান্তনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।