Dhaka ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক…. ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন ধুনটে ইছামতীর তীরে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী ‘বউমেলা পারমিটের আড়ালে অবৈধ গাছ পাচার আলীকদমে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ পূজার ছুটিতে সিলেটের ‘প্রকৃতি কন্যা’ জাফলংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় ​ লালপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর: বৃদ্ধা রক্তাক্ত, ১৭ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

সোহেল আমিন, ধামরাই (ঢাকা) হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধামরাই শাখার উদ্যোগে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ ​অনুষ্ঠানে সার্বিক সভাপতিত্ব করেন হাফেজ আবদুল আউয়াল সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। প্রধান অতিথির বক্তব্যে জননেতা নাজমুল হাসান অভি বলেন, মহাগ্রন্থ আল-কোরআন মানবজাতির সার্বিক কল্যাণের দিকনির্দেশনা প্রদান করে। কোরআনের হাফেজরা সমাজের আলোকিত পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে সঠিক দ্বীনি শিক্ষা ও কোরআনের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি তরুণ ও শিশু কোরআনে হাফেজদের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং আয়োজকদের এমন সুন্দর ধর্মীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2

​অনুষ্ঠানে ধামরাইয়ের বিভিন্ন মাদরাসা থেকে আগত কোমলমতি ক্বারী ও হাফেজরা হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ধামরাই শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষার্থী ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং তরুণদের সুশিক্ষা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী ‎
Tag :
জনপ্রিয় পোস্ট

মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেটের সময়: ০৪:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সোহেল আমিন, ধামরাই (ঢাকা) হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধামরাই শাখার উদ্যোগে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ ​অনুষ্ঠানে সার্বিক সভাপতিত্ব করেন হাফেজ আবদুল আউয়াল সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। প্রধান অতিথির বক্তব্যে জননেতা নাজমুল হাসান অভি বলেন, মহাগ্রন্থ আল-কোরআন মানবজাতির সার্বিক কল্যাণের দিকনির্দেশনা প্রদান করে। কোরআনের হাফেজরা সমাজের আলোকিত পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে সঠিক দ্বীনি শিক্ষা ও কোরআনের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি তরুণ ও শিশু কোরআনে হাফেজদের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং আয়োজকদের এমন সুন্দর ধর্মীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন

​অনুষ্ঠানে ধামরাইয়ের বিভিন্ন মাদরাসা থেকে আগত কোমলমতি ক্বারী ও হাফেজরা হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ধামরাই শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষার্থী ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং তরুণদের সুশিক্ষা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​