Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে মাঠে নামল জামায়াতে ইসলামী সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সহকারী হাইকমিশনার মনোজ কুমার: ভিসার আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময়

ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড

সোহেল আমিন, ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে মাদক সেবন, বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনকে খবর দিয়েছেন এক বাবা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সোমবার (১২ অক্টোবর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কালাম ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সায়েদ আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, কালামের মাদক সেবন ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। ছেলের এমন আচরণে পরিবারের সদস্যরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে বাবা নিজেই ছেলেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার

খবর পেয়ে ধামরাই উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় কালামের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয় বলে জানা গেছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালামকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এ পদক্ষেপে পরিবারটি সাময়িকভাবে স্বস্তি পেয়েছে। তবে মাদকাসক্তি থেকে মুক্ত করতে ওই যুবকের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২
Tag :
জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে মাঠে নামল জামায়াতে ইসলামী

ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোহেল আমিন, ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে মাদক সেবন, বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনকে খবর দিয়েছেন এক বাবা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। সোমবার (১২ অক্টোবর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কালাম ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সায়েদ আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, কালামের মাদক সেবন ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। ছেলের এমন আচরণে পরিবারের সদস্যরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে বাবা নিজেই ছেলেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ

খবর পেয়ে ধামরাই উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় কালামের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয় বলে জানা গেছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালামকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এ পদক্ষেপে পরিবারটি সাময়িকভাবে স্বস্তি পেয়েছে। তবে মাদকাসক্তি থেকে মুক্ত করতে ওই যুবকের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে - ১০ অক্টোবর মহালয়া