Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩ বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগের আগাম প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার মহাসড়কে বিপদ বাড়াচ্ছে ছোট দানব

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন,জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মিলন কুমার প্রমুখ। উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

আপডেটের সময়: ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগের আগাম প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন,জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মিলন কুমার প্রমুখ। উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ