
শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তরের চলমান উন্নয়ন ও নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। আজ শনিবার(১৯ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, “উন্নয়ন হোক পরিকল্পিত এবং কাজ হোক মানসম্মত। দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা মাঠপর্যায়ে সরাসরি কাজের তদারকি করছি। এই অঞ্চলের মানুষের সমৃদ্ধি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















