Dhaka ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই ঢাকায় ভূমিকম্প অনুভূত গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

নিজস্ব প্রতিবেদকঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা সংস্থা এসএটিএস। আজ সোমবার (২২ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে মন্ত্রী এসএটিএসের আগ্রহকে স্বাগত জানান এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আলোচনায় বিমান পরিষেবা খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং বাংলাদেশের বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ থেকে উদ্ভূত সুযোগগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা সক্ষমতা ও পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক বিভিন্ন বিমানসেবা প্রতিষ্ঠান বিমানবন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট সেবায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে। এসএটিএস এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো এবং খাদ্য পরিষেবা প্রদান করে থাকে।

আরও পড়ুনঃ  ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই: পর্যটনমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন, দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

আপডেটের সময়: ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা সংস্থা এসএটিএস। আজ সোমবার (২২ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে মন্ত্রী এসএটিএসের আগ্রহকে স্বাগত জানান এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আলোচনায় বিমান পরিষেবা খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং বাংলাদেশের বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ থেকে উদ্ভূত সুযোগগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়া ৩ মন্ত্রী পরিদর্শনে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: পানি সম্পদ মন্ত্রী 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা সক্ষমতা ও পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক বিভিন্ন বিমানসেবা প্রতিষ্ঠান বিমানবন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট সেবায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে। এসএটিএস এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো এবং খাদ্য পরিষেবা প্রদান করে থাকে।

আরও পড়ুনঃ  ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব