Dhaka ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার

এন এন.ফারুক (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও জাল ভিসার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ভুয়া ভিসা ও লটারিসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে রংপুর জেলা ডিবির একটি চৌকস দল সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুটি ইউনিয়নের নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

অভিযানে নেকীরহাট দারোগাপাড়ায় অভিযুক্তের পিতার মালিকানাধীন বাড়ির শয়নকক্ষ থেকে মো. আজমাউল ইসলাম (পিতা: মোহাম্মদ আবুল হোসেন)-কে গ্রেপ্তার করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকার বাসিন্দা।অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে একটি কালো রঙের ভিভো Y22s অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কীবোর্ড, একটি হ্যাভিট মাউস, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, জাল ভিসা ও ভুয়া লটারিসংক্রান্ত ১৮ পৃষ্ঠার বিভিন্ন কাগজপত্র এবং তিনটি মোবাইল সিম উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এন এন.ফারুক (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও জাল ভিসার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ভুয়া ভিসা ও লটারিসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে রংপুর জেলা ডিবির একটি চৌকস দল সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুটি ইউনিয়নের নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়

অভিযানে নেকীরহাট দারোগাপাড়ায় অভিযুক্তের পিতার মালিকানাধীন বাড়ির শয়নকক্ষ থেকে মো. আজমাউল ইসলাম (পিতা: মোহাম্মদ আবুল হোসেন)-কে গ্রেপ্তার করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকার বাসিন্দা।অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে একটি কালো রঙের ভিভো Y22s অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কীবোর্ড, একটি হ্যাভিট মাউস, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, জাল ভিসা ও ভুয়া লটারিসংক্রান্ত ১৮ পৃষ্ঠার বিভিন্ন কাগজপত্র এবং তিনটি মোবাইল সিম উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন